মকর সংক্রান্তি সম্বন্ধে জানুন । এবারের কুম্ভমেলা বিরল কেন ?


মকর সংক্রান্তি কি ? 

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হল ভারতীয় সংস্কৃতিতে একটি বিশেষ উৎসব। এই দিনটি পৌষ মাসের শেষের দিন পালিত হয়।

সূর্যের মকর রাশিতে প্রবেশের দিন এই উৎসব পালিত হয়। এই দিনটি শীতের সমাপ্তি ও ফসল কাটার উৎসব হিসেবে পরিচিত। মকর সংক্রান্তির ইতিহাস সম্পর্কে কিছু তথ্য হল: 

মকর সংক্রান্তি হল একমাত্র হিন্দু উৎসব, যা সৌর ক্যালেন্ডারের উপর ভিত্তি করে পালিত হয়। মকর সংক্রান্তির দিন সূর্য দক্ষিণ থেকে উত্তর গোলার্ধে যাত্রা শুরু করে। প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে 'সংক্রান্তি' বলা হয়।এই সংক্রান্তির দিন থেকেই দক্ষিণ গোলার্ধে দিন শেষে রাত নামা শুরু হয় ও উত্তর গোলার্ধে ভোরের আলো ফুটতে থাকে। শাস্ত্রীয় মতে যেহেতু উত্তর গোলার্ধে দেবতাদের বাস সেহেতু দীর্ঘ রাত্রি যাপনের পর দেবতাদের নিদ্রা ভঙ্গের সময়। পৌষ সংক্রান্তির এই দিনেই শাস্ত্রীয় আচরণ বিধি মেনে বৈদিক ক্রিয়া কর্মের মধ্য়ে দিয়ে দেবতাদের নিদ্রা ভঙ্গের আয়োজন করা হয়। মকর সংক্রান্তি বাংলায় পৌষ সংক্রান্তি নামেও পরিচিত। 

এই দিনটির তাৎপর্য সম্পর্কে মহাভারতের মতো প্রাচীন মহাকাব্যেও উল্লেখ রয়েছে। পৌষ সংক্রান্তি সম্পর্কে কিছু তথ্য: 

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হল একটি নতুন ফসল ঘরে তোলার উৎসব। 

এই দিনটি হিন্দু পঞ্জিকায় 'উত্তরায়ণ সংক্রান্তি' নামেও পরিচিত। 

এই দিনটি সূর্যের ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশের দিন। 

এই দিনটি সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বহন করে। 

এই দিনটি ঘিরে বাঙালি সংস্কৃতিতে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। 

এই দিনে নানা রকম পিঠে, পায়েস, মিষ্টান্ন খাওয়ার মধ্য় দিয়ে পৌষ পার্বণ পালন করা হয়।

বাঙালীদের কাছে পৌষ সংক্রান্তি একটি প্রাচীন ঐতিহ্যবাহী লোক উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। পিঠা ও পৌষ সংক্রান্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দিনে আবহমান গ্রাম বাংলায় নানা ধরনের পিঠা তৈরির আয়োজন চলে। যেমন পিঠাপুলি, পাটিসাপটা, ভাপাপিঠা, দুধপুলি, ফুলকলি, বিনি পিঠা, মালপোয়া, সিমুই , সূর্যমুখী পিঠা, ঝিনুক পিঠা, চিতোই পিঠা, খেজুর পিঠা,  বেনি পিঠা, ঝাল কুশ পিঠা, নকশি পিঠা, মালকো পিঠা, করলা পিঠা, চঙ্গা পিঠা, মুঠা পিঠা, রস চিতোই পিঠা প্রভৃতি। পৌষ সংক্রান্তি মূলত নতুন ফসল উত্তোলনের  উৎসব ‘পৌষ পার্বণ’। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ দিন। বলা যায়, বাঙালি সংস্কৃতিতে এটি বিশেষ উৎসবের দিন। হাজার বছর ধরে বাঙালির ঘরে ঘরে এই সংস্কৃতি চলে আসছে।

সাধারণত বার্ষিক 14 জানুয়ারী তারিখে পড়ে ( লিপ ইয়ারে 15 জানুয়ারী) এই দিনে কোথাও  কোথাও বাস্তু দেবতারও পুজো করা হয়।


১৪৪ বছর পর বিরল যোগ এবারের কুম্ভমেলা :-

কুম্ভমেলা বহু ধরনের হয়। কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণ কুম্ভ, মহাকুম্ভ। চলতি বছরে ১৪৪ বছর পর মহাকুম্ভ আয়োজিত হতে চলেছে। কুর্ম পূরাণ অনুযায়ী ৪ টি কুম্ভ মর্ত্যে আয়োজিত হয়। আর শেষ ৮ কুম্ভ স্বর্গে আয়োজিত হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতি ১৪৪ বছরে আসে মহাকুম্ভ। ৪ বছরে হয় কুম্ভ, ৬ বছরে হয় অর্ধকুম্ভ, ১২ বছরে পূর্ণ কুম্ভ, আর ১৪৪ বছরে মহাকুম্ভ। এই ১৪৪ বছরের মহাকুম্ভ অতি বিরল সংযোগে হয়। আর ২০২৫ সালের মহাকুম্ভ সেই পূর্ণ কুম্ভ ঘিরে একটি বড় দিক।