শ্রীশ্রীসরস্বতী দেবীর পূজা মন্ত্র ও পূজার সময়
🕧 শ্রীশ্রীসরস্বতী দেবীর পুজোর সময় ২০২৫
আজ রবিবার দুপুর ১২ঃ১৪ এর পর থেকে আগামীকাল সোমবার সকাল ৯ঃ৫৯ পর্যন্ত পঞ্চমী । অর্থাৎ এই সময়ের মধ্যে পুজো দেওয়া যাবে ।
🌸 শ্রীশ্রীসরস্বতী দেবীর পূজার পুষ্পাঞ্জলী মন্ত্র
( এই মন্ত্রে তিনবার অঞ্জলী দিতে হবে )
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃ সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যাস্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
🙏🏼 শ্রীশ্রীসরস্বতী দেবীর প্রনাম মন্ত্র
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
📖 শ্রীশ্রীসরস্বতী দেবীর সরস্বতীর স্তব
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ।
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।
