কেমন কাটবে এই সপ্তাহ ? পড়ুন ১২ রাশির ভাগ্যফল ( ২৮ শে জুলাই থেকে ৩রা আগস্ট )
১২ রাশির এই সপ্তাহের রাশিফল - অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা প্রস্তুত [ প্রতি রবিবার রাত দেওয়া হবে আগামী সাপ্তাহের রাশিফল । ভবিষ্যৎ জেনে - সতর্ক থাকুন ] ♈ মেষ এই সময়ে আপনাকে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনার মূল্যবান জিনিসপত্র—যেমন গয়না, টাকা, গুরুত্বপূর্ণ নথিপত্র ইত্যাদি হারিয়ে যাওয়ার বা চুরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বাড়ি বা অফিসে নিরাপত্তা ব্যবস্থা ভালোভাবে দেখে রাখুন। প্রয়োজনে তালা-চাবি বা অন্যান্য নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সচেতন হন। কর্মজীবনের দিকটা মোটামুটি শুভ। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আসতে পারে। কেউ নতুন চাকরি পেতে পারেন, কেউ বা বর্তমান কর্মস্থলে উন্নতির সুযোগ পেতে পারেন। এতে মানসিক চাপ অনেকটাই কমে যাবে এবং মনে স্বস্তি ফিরে আসবে। তবে ব্যবসার ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। এমন একজন কর্মচারী বা সহকর্মী যাঁর উপর আপনি আগে খুব ভরসা করতেন, তাঁর কাছ থেকেই বিশ্বাসঘাতকতার আশঙ্কা রয়েছে। এর ফলে আর্থিক ক্ষতির...