আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ - সঠিক সময় জেনে নিন
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ- (ভারতবর্ষে দৃশ্য)
২১শে ভাদ্র, ভাঃ ১৬ই ভাদ্র, ইং ৭ই সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ খ্রীঃ।
পৃথিবীতে গ্রহণ আরম্ভ প্রভৃতি (ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী)
গ্রহণ স্পর্শ (আরম্ভ) - রাত্রি ঘ ৯।৫৭ মিঃ।
গ্রহণ মধ্য -রাত্রি ঘ ১১।৪১ মিঃ
পূর্ণগ্রাস স্থিতি - ১ঘঃ ২৩মিঃ।
গ্রহণ স্থিতি - ৩ঘঃ ৩০ মিঃ।
পূর্ণগ্রাস আরম্ভ (নিমীলন) -রাত্রি ঘ ১১।০০ মিঃ।।
পূর্ণগ্রাস সমাপ্তি (উন্মীলন) -রাত্রি ঘ ১২। ২৩ মিঃ।
গ্রহণ মোক্ষ (সমাপ্তি) -রাত্রি ঘ ১।২৭ মিঃ।
গ্রাসমান ১.৩৬৮।
গ্রহণ দৃশ্য- কলকাতা সহ ভারতবর্ষের সমস্ত অঞ্চল হইতে এই গ্রহণ দৃশ্য হইবে।
গ্রহণ দর্শনে শুভাশুভ: এই গ্রহণ মেষ কন্যা তুলা ধনু ও মকররাশির দর্শনে শুভ। উক্তরাশি হইলেও জন্মতারা জন্য রাত্রি ঘ ৯।৫৭ গতে ১১।০ মধ্যে স্বাতীনক্ষত্র যুক্ত তুলারাশির ও রাত্রি ঘ ১১।০ গতে জন্মতারা জন্য বিশাখানক্ষত্রযুক্ত তুলারাশির দর্শন নিষিদ্ধ। এতদ্ভিন্নরাশির দর্শনে অশুভ।
দৈবাৎ দর্শন হইলে ব্রাহ্মণকে স্বর্ণদান কত্তব্য।
দীক্ষিতগণের মন্ত্রপুরশ্চরণে এই রাশ্যাদি বিচার অনাবশ্যক। বৈধদর্শনকারী মাত্রেরই গ্রহণ নিমিত্ত স্নান অবশ্য কর্তব্য।
প্রমাণ যথা:
"সংক্রমে গ্রহণে চৈব ন স্নায়াদ যজ্ঞ মানবঃ।
সপ্তজন্মম্বসৌ কুষ্ঠীস্যাদ দুঃখ ভাগী চ সর্বদা।।"
মুক্তিস্নানমন্ত্রস্তব:
"উত্তিষ্ঠগম্যতাং রাহো ত্যজ্যতাং চন্দ্রসঙ্গমঃ।
কর্মচাণ্ডালযোগোথং কুরু পাপক্ষয়ং মম।।"
গ্রহণ বৈধভাবে দর্শন করিলে অক্ষয় পুণ্য ফল লাভ হয়। মৃত পিতৃক বৈধদর্শনকারী মাত্রেরই সকৃৎ প্রক্ষালিত আমান্ন শ্রাদ্ধ কর্তব্য। জনন ও মরণাশৌচে স্নানবিহিত, কিন্তু দান ও শ্রাদ্ধ বিহিত নহে। ক্ষতাশৌচে দানাদি বিহিত। অদ্যাবধি সপ্তাহকাল বিশেষ যাত্রা নিষিদ্ধ। গ্রহণকালে দীক্ষা ও অনধ্যায়।
অত্র গঙ্গাস্নানে সঙ্কল্পবাক্য, যথা:-বিষ্ণুরোম তৎসদ্যোদ্য ভাদ্রে মাসি সিংহ রাশিস্থে ভাস্করে শুক্লপক্ষে পৌর্ণমাস্যান্তিথেী/কৃষ্ণপক্ষে প্রতি পদিতিথৌ রাহুগ্রস্তে নিশাকরে অমুক গোত্রঃ শ্রীঅমুক দেবশর্মা (শূদ্রপক্ষে শ্রীঅমুক দাস, স্ত্রীপক্ষে অমুক গোত্রা শ্রীঅমুকী দেবী বা দাসী) কোটিগুণ গঙ্গাস্নান জন্য ফল সমফল প্রাপ্তিকামঃ (শ্রীবিষ্ণু প্রীতিকামঃ বা স্ত্রীপক্ষে কামা) অস্যাং গঙ্গায়াং স্নানমহং করিয্যে। গঙ্গাভিন্ন পুষ্করিণী জলে "অস্যাং পুষ্করিণ্যাং" এবং নদীজলে "অস্যাং নদ্যাং" বলিতে হইবে।
উপচ্ছায়া গ্রহণ- গ্রহণ আরম্ভ হইবার কিছু পূর্ব্বে ও গ্রহণ মোক্ষ হইবার কিছু পরে চন্দ্র পৃথিবী। উপচ্ছায়ায় প্রবিষ্ট হয়। ইহাকে উপচ্ছায়া গ্রহণ বলে, ইহাতে চন্দ্রের কিঞ্চিৎ কান্তি মালিন্য পড়ে মাত্র। ইহা গ্রহণ বলিয়া গণ্য হইবে না। ইহাতে কোন ধর্মীয় অনুষ্ঠানের প্রয়োজন নাই।
উপচ্ছায়া স্পর্শ (প্রবেশ): রাত্রি ঘ ৮।৫৭ মিঃ। উপচ্ছায়া মোক্ষ (ত্যাগ)-রাত্রি ঘ ২।২৭ মিঃ। গ্রহণ দর্শনের অন্যান্য স্থান: এই গ্রহণ আন্টার্কটিকা, অস্ট্রেলেশিয়া, এশিয়া, ইউরোপ, প্রশান্ত মহাসাগরের পশ্চিমভাগে, ভারতমহাসাগর ও আটলান্টিক মহাসাগরের পূর্ব্বভাগে দৃশ্য হইবে। গ্রহণের স্পর্শ (আরম্ভ): (চন্দ্রান্তের সময়ে) রাশিয়ার কতিপয় অঞ্চলে এবং প্রশান্তমহাসাগে দৃশ্য হইবে।
গ্রহণের মোক্ষ (সমাপ্তি): (চন্দ্রোদয়ের সময়ে) আইসল্যান্ডের কতিপয় অঞ্চলে, আফ্রিকা পশ্চিমাংশের কতিপয় অঞ্চলে এবং আটলান্টিক মহাসাগরের পশ্চিমভাগে দৃশ্য হইবে।
[গ্রহণ দর্শনকালে পাকপাত্র পরিত্যাগ করা বিধেয় ]
