মহালয়ায় কিকি করবেন না ? ও খন্ডগ্রাস সূর্যগ্রহণ -এর সময় জানুন
মহালয়ার দিন কেন গুরুত্বপূর্ণ?
শাস্ত্রমতে মহালয়ার দিনটি খুবই পবিত্র। এই দিনে কিছু কাজ একেবারেই করা উচিত নয়, আবার কিছু বিশেষ নিয়ম পালন করলে সারাবছর ভালোভাবে কাটানো যায়। তাই আজ জেনে নিন— মহালয়ার দিন কী কী করবেন আর কী কী করা একেবারেই ঠিক নয়।
মহালয়ার দিনে কী করা যাবে না?
নতুন কাজ শুরু করবেন না – এই দিনটি শুভ হলেও, নতুন কোনও কাজ শুরু করার দিন নয়।
নতুন জিনিস কিনবেন না – বিশেষ করে গাড়ি, বাড়ি বা দামী কোনও জিনিস কেনা এড়িয়ে চলুন।
চুল, দাড়ি বা নখ কাটবেন না – এই কাজগুলো এই দিনে নিষেধ।
আমিষ খাবার খাবেন না – পূর্বপুরুষদের ভোগে বা নিজের খাবারে কোনওভাবেই আমিষ রাখা উচিত নয়।
সাহায্য চাইলে ফিরিয়ে দেবেন না – যদি কেউ এই দিনে আপনার কাছে সাহায্য চায়, খালি হাতে ফেরাবেন না। যতটুকু পারেন, সাহায্য করুন।
মহালয়ার দিনে কী করবেন?
ভোরে উঠুন – বেশি বেলা পর্যন্ত ঘুমোনো যাবে না। ভোরবেলা উঠে শুচি হয়ে দিন শুরু করুন।
তর্পণ করুন – সূর্যোদয়ের আগে খালি পেটে তর্পণ করা সবচেয়ে শুভ। তর্পণের সময় সাদা ধুতি পরা ভালো।
পশুপাখিকে খাবার দিন – যদি পারেন, কোনও পশু বা পাখিকে খাবার খাওয়ান। এতে অনেক শুভফল মেলে।
ব্রাহ্মণদের ভোজন করান – পাঁচ বা সাতজন ব্রাহ্মণকে খাওয়াতে পারলে খুব ভালো। সাথে সম্ভব হলে কিছু দানও করুন।
দরিদ্র মানুষকে সাহায্য করুন – সামর্থ্য মতো খাবার বা অন্য কিছু দান করুন।
নিরামিষ খাবার খান – সারাদিন নিরামিষ খাওয়াই উত্তম।
পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ্য দিন – একটি তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল আর গঙ্গাজল মিশিয়ে বাড়ির খোলা জায়গায় ঢেলে দিন। চাইলে পুকুর বা নদীর জলে দিয়েও করতে পারেন। পুরুষ ও মহিলা— উভয়ের পক্ষেই এই কাজ করা যায়।
আজ আংশিক (খণ্ড) গ্রাস সূর্যগ্রহণ (ভারতবর্ষে অদৃশ্য)।
৪ঠা আশ্বিন, ভাঃ ৩০শে ভাদ্র, ইং ২১শে সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ খ্রীঃ।
চূড়ামণিযোগ।
গ্রহণ স্পর্শ (আরম্ভ) - রাত্রি ঘ ১১:০০ মিঃ।
গ্রহণ মোক্ষ (সমাপ্তি) - রাত্রি ঘ ৩।২৪ মিঃ।
গ্রহণ মধ্য -রাত্রি ঘ ১।১২ মিঃ।
গ্রাসমান - ০.৮৫৫।
গ্রহণ স্থিতি - ৪ ঘঃ ২৪ মিঃ।
গ্রহণ দৃশ্য- এই গ্রহণ নিউজিল্যান্ড, মেলানেশিয়ার পূর্ব্বাংশে, পলিনেশিয়ার দক্ষিণাংশে এবং
আন্টার্কটিকার পশ্চিমাংশে দৃশ্য হইবে।
[অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধি নিষেধ নাই]।

