বাড়ি গননা শুরু ১৬ই আগস্ট থেকে , ঠিক কোন ৩৩ টি প্রশ্ন করা হবে জানুন
আগামী ১৬ই আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গে আদমশুমারির (জনগণনা) প্রথম পর্ব — বাড়ি তালিকাকরণ ও গৃহগণনা শুরু হচ্ছে। সরকারি গণনাকারী আপনার বাড়িতে আসবেন। তাঁকে সহযোগিতা করা আমাদের সকলের কর্তব্য। এবার এই কাজ হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে — গণনাকারীর হাতে থাকবে মোবাইল/ট্যাব, কাগজের ফর্ম নয়।
👉 ভয় পাওয়ার বা চিন্তার কিছু নেই। এটি জনগণনার নির্ধারিত তথ্য সংগ্রহের কাজ। দেশে কত বাড়ি আছে , সেগুলো কেমন - এই তথ্যই আপনাকে দিতে হবে । মোট ৫ ভাগে ঠিক নিচের ৩৩ টি প্রশ্নই আপনাকে করা হবে ।
📝 গণনাকারী কী কী জানতে চাইবেন?
সরকারি নির্ধারিত প্রশ্নমালা অনুযায়ী মূলত নিচের বিষয়গুলি সম্পর্কে তথ্য নেওয়া হবে—
১. বাড়ি ও নির্মাণ সংক্রান্ত তথ্য
- বাড়ি/বিল্ডিং নম্বর ( এটা সেন্সাস কর্মী নিজেই দেবেন )
- Census House Number ( এটা সেন্সাস কর্মী নিজেই দেবেন )
- ➡️ মেঝে কী দিয়ে তৈরি
- ➡️দেওয়াল কী দিয়ে তৈরি
- ➡️ ছাদ কী দিয়ে তৈরি
- ➡️বাড়িটি কী কাজে ব্যবহৃত হয়
- ➡️বাড়ির বর্তমান অবস্থা
২. পরিবারের তথ্য
- ➡️ পরিবারের নম্বর
- ➡️ পরিবারে সাধারণত কতজন থাকেন
- ➡️ পরিবারের প্রধানের নাম
- ➡️ পরিবারের প্রধানের লিঙ্গ
- ➡️ পরিবারের প্রধান SC/ST/Other কোন শ্রেণির
- ➡️ বাড়িটি নিজের, ভাড়া বা অন্য ধরনের মালিকানায় কি না
- ➡️ পরিবারের ব্যবহারে থাকা বসবাসের ঘরের সংখ্যা
- ➡️ পরিবারে কতজন বিবাহিত দম্পতি আছেন
৩. বাড়ির প্রয়োজনীয় পরিষেবা
- ➡️ পানীয় জলের প্রধান উৎস কী
- ➡️ পানীয় জলের উৎস কোথায়/কীভাবে পাওয়া যায়
- ➡️ আলোর প্রধান উৎস কী
- ➡️ শৌচাগারের সুবিধা আছে কি না
- ➡️ কী ধরনের শৌচাগার
- ➡️ বর্জ্য জল বের হওয়ার ব্যবস্থা কী
- ➡️ স্নানের ব্যবস্থা আছে কি না
- ➡️ রান্নাঘর আছে কি না
- ➡️ LPG/PNG সংযোগ আছে কি না
- ➡️ রান্নার প্রধান জ্বালানি কী
৪. বাড়িতে থাকা জিনিসপত্র/সুবিধা
- ➡️ Radio/Transistor
- ➡️ Television
- ➡️ Internet-এর সুবিধা
- ➡️ Laptop/Computer
- ➡️ Telephone/Mobile Phone/Smartphone
- ➡️ Bicycle/Scooter/Motorcycle/Moped
- ➡️ Car/Jeep/Van
৫. আরও একটি তথ্য
- ➡️ পরিবারে প্রধানত কোন শস্য/খাদ্যশস্য খাওয়া হয়
- ➡️ জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য মোবাইল নম্বর
এই ৩৩টি বিষয়ই সরকারি Houselisting & Housing Census 2027-এর নির্ধারিত প্রশ্নমালায় রয়েছে।
❗ সাধারণ মানুষ কী কী মনে রাখবেন?
✅ ১. পরিবারের সঠিক তথ্য দিন
পরিবারে সাধারণত বসবাসকারী মোট সদস্যের সংখ্যা সঠিকভাবে জানানো গুরুত্বপূর্ণ।
✅ ২. বাড়ির মালিকানা সম্পর্কে সঠিক উত্তর দিন
বাড়িটি নিজের হলে নিজের, ভাড়া হলে ভাড়া—যেটি সত্য সেটিই বলুন।
✅ ৩. ঘরের সংখ্যা ঠিক করে রাখুন
পরিবারের বসবাসের জন্য ব্যবহৃত ঘরের সংখ্যা সম্পর্কে আগে থেকেই পরিষ্কার ধারণা রাখুন।
✅ ৪. পানীয় জল ও শৌচাগার সম্পর্কে সঠিক তথ্য দিন
আপনার বাড়িতে জলের উৎস, শৌচাগার, স্নানের ব্যবস্থা এবং বর্জ্য জল নিষ্কাশনের ব্যবস্থা কী—এসব জানতে চাওয়া হবে।
✅ ৫. মোবাইল নম্বরের বিষয়ে
মোবাইল নম্বর জনগণনা-সংক্রান্ত যোগাযোগের জন্য নেওয়া হবে বলে সরকারি প্রশ্নমালায় উল্লেখ আছে।
⚠️ ৬. OTP, PIN, ATM তথ্য দেবেন না
জনগণনার নামে কেউ যদি ব্যাঙ্কের OTP, ATM PIN, UPI PIN, Password বা টাকা চাইলে দেবেন না।
গণনাকারীর পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয় Census Supervisor/প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যাচাই করুন।
🏡 ৭. বাড়িতে কেউ না থাকলে?
গণনাকারী আবার আসতে পারেন। সম্ভব হলে পরিবারের এমন একজন সদস্যকে রাখুন যিনি বাড়ি ও পরিবারের সঠিক তথ্য দিতে পারবেন।
🌐৮. অনলাইনে নিজে নিজে ফর্ম পূরণ (Self-Enumeration) করে থাকলে আপনার SE ID (১১/১২ সংখ্যার নম্বর) গণনাকারীকে দেখালেই কাজ হয়ে যাবে — আলাদা করে সব প্রশ্নের উত্তর দিতে হবে না।
🔗 ৯. ভুয়া লিঙ্ক থেকে সাবধান। WhatsApp/SMS-এ আসা অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। শুধু সরকারি পোর্টাল se.census.gov.in ব্যবহার করুন।
🧑🏾🧑🏼🧒🏼১০. দ্বিতীয় পর্ব (জনগণনা) হবে ২০২৭-এর ফেব্রুয়ারিতে। ব্যক্তিগত, ধর্ম ও বিস্তারিত তথ্য তখন নেওয়া হবে — এই পর্বে নয়।
🤔 সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা
এটি শুধু “কতজন মানুষ বাড়িতে থাকেন” তা গোনার কাজ নয়।
প্রথম ধাপে দেশের বাড়িঘর, পরিবারের বাসস্থান, বাড়ির সুবিধা ও বিভিন্ন সম্পদের একটি সামগ্রিক চিত্র তৈরি করা হবে। পরবর্তী ধাপে Population Enumeration-এর মাধ্যমে মানুষের বিস্তারিত জনসংখ্যাগত তথ্য সংগ্রহ করা হবে।
তাই গণনাকারী বাড়িতে এলে সহযোগিতা করুন এবং সঠিক তথ্য দিন।
📌 সবাই আগে থেকেই প্রস্তুত থাকুন ।
