ভাইফোঁটার মন্ত্র ও সঠিক সময় জেনে নিন

 🌸 শুভ ভাইফোঁটা 🌸


ভাই-বোনের চিরন্তন ভালোবাসা, স্নেহ ও মঙ্গলকামনার পবিত্র উৎসব

ভাইফোঁটা শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি ভাই ও বোনের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ববোধ ও পারস্পরিক মঙ্গলকামনার এক পবিত্র বন্ধন। এই দিনে বোন ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে কপালে ফোঁটা দেয় এবং ভাই বোনের প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালনের অঙ্গীকার করে।

🪔 ভাইফোঁটার শুভ সময়

দিবা ঘ ২টা ১১ মিনিটের মধ্যে ভ্রাতৃদ্বিতীয়ার কৃত্য সম্পন্ন করতে হবে।

শাস্ত্রীয় বিধান অনুসারে, ভগিনী কর্তৃক ভ্রাতৃপূজা, ললাটে তিলক প্রদান এবং ভগিনীর হস্তে ভ্রাতার ভোজন—এই তিনটি ভ্রাতৃদ্বিতীয়ার প্রধান কৃত্য।

🙏 ভাইফোঁটার মন্ত্র

ফোঁটা দেওয়ার সময় বোন নিম্নলিখিত মন্ত্রটি পাঠ করবেন—

সংস্কৃত মন্ত্র:

ভ্রাতস্তব ললাটে হি দদামি তিলকং শুভম্।
অতঃপরং যমদ্বারে ময়াদত্তং হি কণ্টকম্।।

বাংলা অর্থ: হে ভাই, তোমার ললাটে এই শুভ তিলক প্রদান করছি। এর মাধ্যমে যমের দ্বারে কাঁটার মতো বাধা সৃষ্টি হোক এবং তোমার জীবন দীর্ঘ, সুন্দর ও মঙ্গলময় হোক।

এছাড়াও প্রচলিত ছড়াটি বলা যায়—

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেন যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইকে ফোঁটা।
যম যেমন হন চিরজীবী ।
আমার ভাই যেন হয় তেমন 
চিরজীবী ।। 


🌺 কী কী করা উচিত?

1. স্নান করে পরিষ্কার পোশাক পরে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ভাইফোঁটার আয়োজন করা।

2. যথাসাধ্য যম, যমুনা, চিত্রগুপ্ত ও যমদূতের পূজা এবং যমকে অর্ঘ্য নিবেদন করা।

3. বোন ভাইকে যথাবিধি পূজা করে ললাটে তিলক বা ফোঁটা প্রদান করবেন।

4. ভাই বোনের হাতে প্রস্তুত খাবার গ্রহণ করবেন। অর্থাৎ ভগিনীর হস্তে ভোজন এই দিনের অন্যতম প্রধান রীতি।

5. ভাই তাঁর বোনকে সাধ্যমতো বস্ত্র, অলংকার বা উপহার প্রদান করবেন।

6. ভাই-বোন পরস্পরের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করবেন।


🚫 কী করা উচিত নয়?

  • ফোঁটার শুভ সময় অতিক্রান্ত করে অনুষ্ঠান করা উচিত নয়।

  • তাড়াহুড়ো করে বা অনিচ্ছা নিয়ে পূজা করা উচিত নয়।

  • এই শুভ দিনে ভাই-বোনের মধ্যে বিবাদ, মনোমালিন্য বা অশান্তি করা উচিত নয়।

  • কাউকে উপহার দেওয়ার ক্ষেত্রে সামর্থ্যের বাইরে যাওয়ার প্রয়োজন নেই।

  • আচার-অনুষ্ঠান নিয়ে অন্যের সঙ্গে তর্ক বা বিরোধে জড়ানো উচিত নয়।

মনে রাখতে হবে, পারিবারিক রীতি ও আঞ্চলিক প্রথা অনুসারে কিছু নিয়মের পার্থক্য থাকতে পারে।


🌼 শুভ ভাইফোঁটা 🌼

ভাইফোঁটার প্রকৃত তাৎপর্য শুধু কপালে ফোঁটা দেওয়া বা উপহার বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল শিক্ষা হলো সারা জীবন একে অপরের পাশে থাকা, বিপদে-আপদে সাহায্য করা এবং ভালোবাসার বন্ধন অটুট রাখা।

ভাই-বোনের সম্পর্ক চির অমলিন থাকুক। সকল ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।

🙏 শুভ ভ্রাতৃদ্বিতীয়া।