Posts

Showing posts from January, 2025

মকর সংক্রান্তি সম্বন্ধে জানুন । এবারের কুম্ভমেলা বিরল কেন ?

Image
মকর সংক্রান্তি কি ?  পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হল ভারতীয় সংস্কৃতিতে একটি বিশেষ উৎসব। এই দিনটি পৌষ মাসের শেষের দিন পালিত হয়। সূর্যের মকর রাশিতে প্রবেশের দিন এই উৎসব পালিত হয়। এই দিনটি শীতের সমাপ্তি ও ফসল কাটার উৎসব হিসেবে পরিচিত। মকর সংক্রান্তির ইতিহাস সম্পর্কে কিছু তথ্য হল:  মকর সংক্রান্তি হল একমাত্র হিন্দু উৎসব, যা সৌর ক্যালেন্ডারের উপর ভিত্তি করে পালিত হয়। মকর সংক্রান্তির দিন সূর্য দক্ষিণ থেকে উত্তর গোলার্ধে যাত্রা শুরু করে। প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে 'সংক্রান্তি' বলা হয়।এই সংক্রান্তির দিন থেকেই দক্ষিণ গোলার্ধে দিন শেষে রাত নামা শুরু হয় ও উত্তর গোলার্ধে ভোরের আলো ফুটতে থাকে। শাস্ত্রীয় মতে যেহেতু উত্তর গোলার্ধে দেবতাদের বাস সেহেতু দীর্ঘ রাত্রি যাপনের পর দেবতাদের নিদ্রা ভঙ্গের সময়। পৌষ সংক্রান্তির এই দিনেই শাস্ত্রীয় আচরণ বিধি মেনে বৈদিক ক্রিয়া কর্মের মধ্য়ে দিয়ে দেবতাদের নিদ্রা ভঙ্গের আয়োজন করা হয়। মকর সংক্রান্তি বাংলায় পৌষ সংক্রান্তি নামেও পরিচিত।  এই দিনটির তাৎপর্য সম্পর্কে মহাভারতের মতো প্রাচীন মহাক...

স্বামী বিবেকানন্দের বাণী । পড়ুন । শেয়ার করুন

Image
  • বর্তমান কালের দার্শনিকগণ যে বলিয়া থাকেন, মানুষের জ্ঞান তাহার নিজে ভিতর হইতেই বিকশিত হয়—একথা সত্য বটে, সমুদয় জ্ঞানই মানুষের ভিতরে রহিয়াছে, কিন্তু ঐ জ্ঞানের উন্মেষের জন্য কতকগুলি অনুকূল পরিবেশের প্রয়ােজন।  • গুরু ব্যতীত আমরা কোনো জ্ঞান লাভ করিতে পারি না। • যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার দুঃখ  মোচন করতে পারে না অথবা অনাথ শিশুর মুখে একমুঠো খাবার দিতে পারে না, আমি সে ধর্মে বা সে ঈশ্বরে বিশ্বাস করি না। • আত্মা সর্বশক্তিধর এবং সর্বব্যাপী ।  • যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয়, তাহাকে গুরু বলে এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে ‘শিষ্য বলে। • কর্মের ফলাকাঙ্ক্ষাই আমাদের আধ্যাত্মিক উন্নতির প্রতিবন্ধক। শুধু তাই নয়, পরিণামে ইহা দুঃখের কারণ। • দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না। আমাদিগকে উহা বদলাইয়া সবল মস্তিষ্ক হইতে হইবে। তােমরা সবল হও, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তােমরা স্বর্গের সমীপবর্তী হইবে। • একাগ্রতা শিক্ষা লাভ কর। আর যে দিকে ইচ্ছা তাকে প্রয়ােগ করাে। • আমাদের প্রথম কর্তব্য-নিজেকে ঘৃণা না করা। উন্নত হইতে হইলে প্রথমে নিজের ওপর, তারপ...